• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ জামাল আটক

নিজস্ব প্রতিদেক / ২০১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ মডেল থানা পুলিশ পৌরসভার কে কে পাড়ায় বসতঘরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

জানা যায়, মঙ্গলবার (১ মার্চ) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার কে কে পাড়ার মৃত আমীর মোহাম্মদের পুত্র জামাল উদ্দিনের বসতঘরে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বসতঘরের খাটের নিচ থেকে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বসতঘরে অবৈধ মাদকদ্রব্য রাখার দায়ে বাসার মালিক জামাল উদ্দিন (৩৭)কে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন