• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আইস জব্দ

নিজস্ব প্রতিদেক / ১১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সমুদ্র সৈকত পার হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটির হাতে থাকা ব্যাগটি ঝাউ বাগানে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে ঝাউ বাগান তল্লাশী করে একটি কালো রংয়ের ব্যাগে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

তিনি আরো জানান,জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন