• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে শ্রমিক নির্বাচনের আগেই ইয়াবা নিয়ে ধরা মেম্বার প্রার্থী

নিজস্ব প্রতিদেক / ১১৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফে পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে সিএনজিভর্তি এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

আটক দুই কারবারী হচ্ছে, টেকনাফ সদর ইউপি বরইতলী এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র রবিউল আলম গনি (২৭) ও
তার সহযোগী কেরুনতলী এলাকার নুর মোহাম্মদ’র পুত্র নুরুল ইসলাম(২২)।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ সি-বীচ সড়ক দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে থানায় কর্মরত এসআই রফিকুল ইসলাম রাফি, এসআই হুসাইন আহমেদ, এসআই নাছরুল্লাহ রুবেল, এএসআই নাজির হোসাইনসহ পুলিশের একটি চৌকষ অভিযানিক দল সি-বীচ সড়কের বেশ কয়েকটি পয়েন্টে কৌশলগত অবস্থান নেয়।

এরপর পৌরসভা এলাকার অন্তর্গত পাইলট হাইস্কুলের সামনে বীচ সড়কে স্বন্দেহ জনক একটি সিএনজির মধ্যে তল্লাশী অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক কারবারে জড়িত দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে তথ্য নিয়ে জানাযায়, আটক মাদক কারবারী জব্দ করা সিএনজির মালিক। সে ২৬ ফেব্রুয়ারি টেকনাফে অটোরিক্সা, সিএনজি, মাহিন্দ্রা, মালিক সমিতির অন্তর্গত শ্রমিক সংগঠনের আসন্ন নির্বাচনে ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে মেম্বার পদ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছে। তার টার্গেট ছিল মোটা অংকের টাকা খরচ করে শ্রমিক নেতা নির্বাচিত হবে।

কিন্তু মরন নেশা মাদকের চালানসহ পুলিশের হাতে আটক হওয়ায় কারনে তার মনের আশা পুরন হলো না।

ওসি আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

আটক দুই মাদক কারবারীসহ ইয়াবা পাচারে জড়িত তাদের একটা বড় সিন্ডিকেট রয়েছে। তাদেরকেও আইনের আওয়তাই নিয়ে আসতে পুলিশের মাদক বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন