• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

টেকনাফে স্কুল ব্যাগে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিদেক / ২৬৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সমজিদা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সেই টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে সমজিদা বেগমের খাটের নিচ থেকে স্কুলব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এসময় নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করে পুলিশ।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন