• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

নাফ নদীতে বিজিপি’র গুলিবর্ষণ : এক জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিদেক / ১৫২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় গুরামিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মো. ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারের এক পর্যায়ে মিয়ানমার সীমান্তে চলে গেলে বিজিপি তাদের উপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম জানান, রাতে দুইজন মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে বিজিপি। সূত্র-যমুনাটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন