• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

প্রদীপের মৃত্যুদন্ড: আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিদেক / ৩৫৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
সিনহা হত্যা মামলার রায় ঘোষণার পর কক্সবাজার আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় রায়ে সন্তোষ প্রকাশ করে উল্লাস করেছেন শত শত মানুষ। এসময় টেকনাফের অনেক ভুক্তভোগি পরিবারের সদস্যরাও ছিলেন। রায়ে ফাঁসির আদেশ ঘোষনা হলে মিষ্টি বিতরণের কথা জানিয়ে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাস্টাস দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজরিন সরওয়ার কাবেরী। রায় ঘোষনার পরপরেই তার নেতৃত্বে পুরো আদালত পাড়ায় মিষ্টি বিতরণ চোখে পড়ে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সোয়া চারটার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ দুইজনের মৃত্যুদন্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া সাতজন বেকসুর খালাস পেয়েছেন।

এদিকে সকাল থেকেই সিনহার স্বজন, আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন সাধারণ মানুষ। অধীর আগ্রহে তারা অপেক্ষা করেন রায়ের জন্য। সকালেই আসামিদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন একদল মানুষ। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন