• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সেন্টমার্টিনে অর্ধগলিত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১১৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াঁদ্বীপ থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরের বেশি গলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে ছেড়াঁদ্বীপ সাগরে ভেসে আসা মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃতদেহটি শরীরের বেশির ভাগ অংশ গলিত ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, দুপুরের সময় জানতে পারে সেন্টমার্টিন ছেড়াঁ দ্বীপের সাগরে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পাই স্থানীয়রা। দেখার সাথে সাথে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদশক এসআই সানাউল ইসলাম এর নেতৃত্বে ছেড়াঁ‘দ্বীপ এলাকায় সাগরে ভেসে আসা মৃতদেহটি উদ্ধার করে সুরুতাল রিপোর্ট তৈরি করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন