• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালীতে এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ বন বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি চক্র হোয়াইকংয়ের ঝিমংখালী থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচার করছে- এমন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারির দল দ্রুত পালিয়ে যায়।

পরে প্লাস্টিক মুড়ানো ২৫ কেজি ৫০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণের মাংসে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শিকারিরা হরিণের মাংস ফেলে বনের ভিতর পালিয়ে যায়।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান বিট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন