• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

জামিনে বের হয়ে ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট ফের বেপরোয়া

নিজস্ব প্রতিদেক / ৫০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাসের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকার সুযোগ নিয়ে কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং উনছিপ্রাং নাফনদী ও পাহাড়গুলোতে ফের বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় শীর্ষ ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট সদস্য জয়নাল। ইয়াবা পাচার, ইয়াবা ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

সম্প্রতি স্থানীয় উনছিপ্রাং এলাকার কাদের কুলিং কর্ণার পরিচালক সাইফুল ইসলাম কে গুলি করে হত্যার চেষ্টা করে ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট। কুলিং কর্নারের পরিচালক সাইফুল ইসলামের পায়ে গুলি লেগে পা হারাতে বসছে। সে মামলায় সেলিম আটক হলেও তার সহযোগি জয়নাল ইয়াবার কালো টাকার প্রভাবে জামিনে বের করে আনে সেলিমকে। পুলিশ এদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও কিছু স্থানীয় নেতার সহযোগিতা পাওয়ায় তাদের ধরা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ করেছে, ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট সদস্য জয়নাল ইয়াবা করছে তারা। তবে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাচার করছে। আর তাদের সহযোগিতা করছে প্রকাশ্যে হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ার আবছারসহ একটা চক্র। এছাড়াও ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট মাধ্যমে কোনও পাহাড়ে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি চাঁদা টাকা না পেয়ে সাধারণ মানুষকে গুলি করে হত্যার চেষ্টা ও হুমকি দেওয়ার নজিরও রয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

উনছিপ্রাং ২২ক্যাম্পসংলগ্ন পাহাড় ঘিরে ৪-৫টি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় থাকলেও বর্তমানে সেলিম ডাকাত ও কয়েকটি গ্রুপের দাপটে কাঁপছে রোহিঙ্গা শিবির ও সংলগ্ন এলাকার লাখো মানুষ এমন তথ্য দিয়েছেন রোহিঙ্গারা। তবে কেউ প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি হচ্ছেন না। এই সেলিম ডাকাত কে! সেলিম ডাকাত উনছিপ্রাং মৃত চফরের পুত্র। তার বিরুদ্ধে ডজন খানেক ডাকাতি মামলাও রয়েছে । তার বিশেষ টার্গেট থাকে ইয়াবা। স্থানীয় ইয়াবার মাফিয়াদের ইয়াবার বড় বড় চালান উনছিপ্রাং নাফ নদীর সংলগ্ন কুতুবদিয়া পাড়ার এলাকার পার করে দেওয়া। এর জন্য সেলিম মোটা অংকের টাকা পাই। আবার কিছু সময় রোহিঙ্গাদের কাছ থেকে ইয়াবা ছিনতাই করে ডাকাত সেলিম। বিভিন্ন সময় টাকা না থাকলে স্থানীয়দের জিম্মি করে টাকা আদায় করে ডাকাত সেলিম। ডাকাত সেলিম কে চাঁদা না দেওয়াতে পা হারাতে হয় স্থানীয় চা দোকানী সাইফুল কে।

এভাবেই ডাকাত সেলিম ও তার সিন্ডিকেটের কাছে জিম্মি উনছিপ্রাং এলাকার সাধারণ মানুষ। রাত হলে তাদের আতঙ্কে কেউ চলাচল করতে পারে না । ডাকাত সেলিমের প্রধান সহোযোগি হলেন জয়নাল ওরফে ইয়াবা জয়নাল। জয়নালের ইয়াবা লেনদেন কাজে সেলিম কে ব্যবহার করেন। জয়নালের ইয়াবা লেনদেনের টাকা আটকে গেলে সেলিম কে দিয়ে হুমকি দিয়ে টাকা আদায় করেন। তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই।

এই জয়নাল কে?
জয়নাল পেশায় একজন জেলে। সেই মায়ানমার থেকে মাছ আনতেন। সেখান থেকে তার সাথে রোহিঙ্গাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। তার পর থেকে ইয়াবা আনা শুরু। শুরুর দিকে দুইএকবার আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে আটক হলেও পরবর্তী আর পিছে পিরে দেখতে হয়নি। সেলিম ডাকাতের সাথে সম্পর্ক গড়ে তুলে এখন কোটি টাকার মালিক বনে গেছেন জয়নাল। তার কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় যুবক ইমন (ছদ্মনাম) জানান, জয়নাল ও সেলিমের ইয়াবা ও বিয়ার নিয়ে ডাকাত সেলিমের ছোট ভাই শাকের ডালিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে আটক হয়। পরে তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দিলে গা ঢাকা দেয় সেলিম ও জয়নাল।

সেলিম ডাকাতের গুলিতে পা হারানো সাইফুল ইসলাম জানান, সেলিম ডাকাতের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আজ তার চাদাঁবাজি বিরুদ্ধে কথা বলাই আমার পা হারাতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই রকম শীর্ষ ডাকাত গুলো কেমনে জেল থেকে জামিনে বের হয়।

এই বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান জানান, আমরা সবসময় ডাকাতের বিরুদ্ধে অভিযান পরিচলনা করি। যত বড় ডাকাত হোক না কেন আইনের আওতায় আনা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন