• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ১৬৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
পেকুয়ায় ইয়াবাসহ যুবক আটক।

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ ইয়াসিন আরফাত (২৫) নামের এক যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার টৈটং হাজি বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ইয়াসিন আরফাত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার সামশুল আলমের পুত্র বলে জানা গেছে। এসময় তাকে তল্লাশি করে ১৫’শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার ও এস আই মিন্নাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পেকুয়ার টৈটং হাজি বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ইয়াবা নিয়ে টেপনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পেকুয়া হয়ে বাঁশখালী যাওয়ার পথে টৈটং হাজি বাজার সংলগ্ন এলাকায় তাকে আটক করে।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ইয়াবা পাচারকালে আমরা অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন