নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক মানে অবকাঠামো নির্মাণ পরিদর্শন করেছে সংসদীয় কমিটি। শুক্রবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদের নেতৃত্বে সংসদীয় কমিটির এক প্রতিনিধি দল এই নির্মাণ কাজ পরিদর্শন করে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে আবদুস শহীদ বলেন, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণ কাজের প্রথম পর্যায় ২০২৩ সালের জুনে শেষ হবে।
তিনি বলেন, এই বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কাজ সম্পন্ন হলে কক্সবাজারের দৃশ্যপট বদলে যাবে। এই বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে আঞ্চলিক এভিয়েশন হাব। সমুদ্র ছুঁয়ে নামবে বিমান। এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইলফলক হয়ে থাকবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মশার্ল মো. মফিদুর রহমান এই সময় জানান, আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে কক্সবাজার বিমান বন্দরে দিবা-রাত্রি বিমান চলাচল শুরু হবে। বর্তমানে বিমানবন্দরের লাইটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এসময় কমিটির অন্যান্য সদস্য সাইমুম সরওয়ার কমল সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকতা ও স্থানীয় কর্মকতার্রা উপস্থিত ছিলেন।