• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শনিবার কক্সবাজারে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

নিজস্ব প্রতিদেক / ১৫৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

সংবাদদাতা:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।.

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।

এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-উত্তর ও দক্ষিণ আদর্শ গ্রাম, চন্দ্রীমা, কলাতলী ডলফিন (হাঙ্গর) মোড়, কলাতলী রোড, মেরিন ড্রাইভ রোড, মধ্যম কলাতলী, বড়ছড়া এলাকা, দরিয়ানগর, হিমছড়ি, মাঙ্গালাপাড়া, হোটেল মোটেল জোন, সৈকত পাড়া, কলাতলী টিএন্ডটি, সুগন্ধা, লাইট হাউজ পাড়া, সরণ সৈকত, লাবনী পয়েন্ট, মোটেল রোড, বাহারছড়া, সার্কিট হাউজ রোড, হাসপাতাল সড়ক, এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, চেয়ারম্যান পাড়া, নতুন বাহারছড়া, টুটিয়া পাড়া, বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদীঘির পাড়, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, আলির জাহাল, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, দক্ষিণ রুমালিয়ার ছড়া, এবিসি ঘোনা, চেয়ারম্যান ঘাটা, বাচা মিয়ার ঘোনা, হাসেমিয়া মাদ্রাসা, গরুহালদা রোড, সিটি কলেজ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, প্রধান সড়কের দক্ষিণ পাশ, বৌদ্ধমন্দির রোড, গোলদীঘির পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, লার পাড়া, উত্তরণ, বাসর্টামিনাল, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লার পাড়া ইসলামাবাদ, নতুন জেল গেট এলাকাসহ তৎসংলগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন