নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়ক থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। সাদ্দাম সদর উপজেলার খরুলিয়া নয়াপাড়া এলাকার মমতাজ আহমদের ছেলে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব জানিয়েছে- বুধবার ভোররাতে কক্সবাজার ঝিলংজা ইউনিয়নস্থ রহমতপুর গ্রামের ব্রাক নার্সারির সামনে কলাতলী বাইপাস সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান চালায়। অভিযানে একটি মোটর সাইকেলযোগে আসা দুইজন আরোহী অভিযানের বিষয়টি বুঝতে পারে পালানোর চেষ্টকালে সাদ্দাম হোসেনকে আটক করা। এসময় পালিয়ে যায় মো. মুসলিম (২৪)। পরে মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।