• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

টেকনাফে ‘অতিরিক্ত মদপানে’ জেলের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৫২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অতিরিক্ত মদপানে মিলন জলদাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত জলদাস একই এলাকার সুধীর জলদাসের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলেপাড়া এলাকায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অতিরিক্ত মদপানের ফলে জেলের মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন