• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

রামুর আব্দুল হক ইয়াবাসহ আটক: পলাতক আব্দুর রহিম

নিজস্ব প্রতিদেক / ১৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক।

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের একটি টিম রামু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ আব্দুল হক নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে।এসময় তার আরেক সহযোগী আব্দুর রহিম পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর)সন্ধ্যা ৬ টার সময় সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয় নিশ্চিত করে জানান, কক্সবাজার- টেকনাফ সড়কের খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাস্তার পশ্চিম পাশ থেকে ইয়াবাসহ আব্দুল হককে আটক করলেও তার আরেক সহযোগী আব্দুর রহিম পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পলাতক আসামি আবদুর রহিম(৫৮)রামু খুনিয়াপালং এর ৪ নং ওয়ার্ডের পূর্ব ধেছুয়া পালং এর হাকিম আলী বাপের পাড়ার মৃত সোলতান আহমদ ছেলে।আটক অপর আসামী আবদুল হক (৫০)একই এলাকার মৃত শফিক এর ছেলে।

আটককৃত আসামী আব্দুল হক ও আব্দুর রহিমকে পলাতক আসামী করে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে রামু থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন