• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন ধরে সাগরে ভাসছিলেন মহেশখালীর ১৪ জেলে

নিজস্ব প্রতিদেক / ৩২৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা গত আট দিন ধরে সমুদ্রে ভাসছিলেন।

রবিবার (২৮ নভেম্বর) জেলেদের চট্টগ্রামে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকা মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম ও জব্বার। সবাই মহেশখালী এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ‘এফ ভি মরিয়ম’ নামে ফিশিং বোটটি মাছ ধরার জন্য সমুদ্রে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করেন তারা। পরে টহলকাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন