• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

টেকনাফে জমির বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিদেক / ১৯৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
এভাবে কুপিয়ে জখম করা হয়েছে।

সাইদুল ফরহাদ:

টেকনাফ হোয়াইক্যং তৈসাব্রিজ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাই কে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মুক্তার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. মুক্তার মাঝি (৩০) ও আলি আহমেদ (২০) কে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় । তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দায়ের করেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, তৈসাব্রিজ মুক্তার বাড়িতে সামান্য সরকারি জমি নিয়ে সুলতান আলীর দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে সীমানা নিয়ে কথা কাটাকাটির চেষ্টা করে। এতে মুক্তার মাঝি বাঁধা দিলে তাদের উপর হামলা চালায়। এতে রাম দ্যা লোহার রড ও চেইন দিয়ে এলোপাতাড়ি তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আলি আহমেদ ঘর থেকে বের হলে এলোপাতাড়ি দ্যা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় । পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন