• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

নিজস্ব প্রতিদেক / ৪৬২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

এডিবির এ অর্থে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগকে সহায়তা করা হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, যুব, প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিক এবং গ্রামীণ জনগোষ্ঠী দ্বারা পরিচালিত কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগের জন্য বাংলাদেশকে এ অর্থায়ন করা হবে। ঋণের এ অর্থে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিশেষ করে, নারী উদ্যোক্তাদের সহায়তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের এ ঋণের অর্থ দেবে এডিবি। এ অর্থ দেওয়ার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিকে সহজতর করে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীকে কোভিড-১৯ মহামারির বিরূপ প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা।

এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ও আর্থিক খাত বিশেষজ্ঞ ডংডং ঝ্যাং বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি কৌশলকে এডিবি শুরু থেকে সমর্থন করছে। তবে করোনা মহামারির কারণে কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বেড়েছে। এজন্য ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সাহায্য করতে এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন