• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

টেকনাফে ফিশিং বোটে রোহিঙ্গা কিশোর নিহত

নিজস্ব প্রতিদেক / ১১১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়ার দক্ষিণ শিলখালী চকিদার পাড়ার টানা জালে মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত ফিশিং বোটের পাখার ধাক্কায় হাসান আহমদ নামে এক রোহিঙ্গা কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসান (১৩) থাইংখালি রোহিঙ্গা শিবিরের ১৩নং ক্যাম্পের ৮/২ ব্লকের বাসিন্দা সোলতান আহমদের পুত্র।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ২ টারদিকে উপজেলার বাহারছড়া চৌকিদার পাড়া দক্ষিণ ঘাটে টানা জালে মাছ ধরতে গিয়ে আকস্মিক এ দুর্ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, উপজেলার বাহারছড়া দক্ষিণ শিলখালীর বাসিন্দা আব্দুর রশিদ প্রকাশ বাদশা ও বশির আহমদের নৌকা ৩০ জন শ্রমিক সহ বাহারছড়া ঘাটে টানা জাল ফেলতে সমুদ্রে যায়। এসময় নৌকায় চড়ে জাল ফেলতে গিয়ে আকস্মিকভাবে নৌকার পাখায় ধাক্কা লেগে হাসান নামে রোহিঙ্গা শিশু শ্রমিকটির মৃত্যু হয়।

নিহত ছেলে ‘মা’ লায়লা বেগম জানান,” ছেলে বাড়ি থেকে কাউকে না বলে মাছ ধরতে এসে দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহ হকুম আছে হয়তো এমন মৃত্যুর।এখন কারো প্রতি কোন অভিযোগ নেই। লাশটি ইসলামি শরীয়ত মোতাবেক আমাদের কবরস্থানে দাফনকাপন করতে চায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ নুর মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সুরতহালের পর উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক লাশের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন