• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিদেক / ৩৮৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি

দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও ১৮ নভেম্বর থেকে কেয়ারি সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) বিকালে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত (এডিএম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজকে অনুমতি দেয়া হবে।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কক্সবাজার অফিসের কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি, মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করবে। যদিও এর আগে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন দপ্তরের ছাড়পত্র পায়। আমরা এখন থেকে দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু করেছি। বুকিংও ভালো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান বলেন, দ্বীপে পর্যটক ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচলের খবরে দ্বীপে সব শ্রেণি পেশার মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। তবে পর্যটন মৌসুমের অনেক সময় চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন