• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সেন্টমার্টিনে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ: আটক হয়নি কেউ

নিজস্ব প্রতিদেক / ১১৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
উদ্ধারকৃত ইয়াবা।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে বাংলাদেশ কোস্টগার্ড ভাসমান ৭ লাখ ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

শনিবার (১৩ নভেম্বর) সাড়ে ১১ টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি উক্ত তথ্য নিশ্চিত করে জানান, মায়ানমার হতে  শুক্রবার সন্ধ্যায় ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার গোপন সংবাদ পেয়ে টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ কমাঃ এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সমুদ্রে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করে।

কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করলে ইয়াবা পাচারকারীদল চারটি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা বোট থেকে সমূদ্রে ফেলে দিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা সমুদ্রে ভাসমান বস্তাগুলো কুড়িয়ে নিয়ে ৭ লক্ষ ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে কোন পাচারকারী আটক হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরেররের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সেন্টমার্টিন থেকে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময়ও কাউকে আটক করতে সক্ষম হয়নি কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন