• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

টেকনাফে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে শিশুদের খেলাধুলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে নুরুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোনাপাড়ার মৃত পোটান আলীর ছেলে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর কোনাপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে স্কুল শিক্ষক শামসুল হক জানান, তার বাবা মাগরিব নামাযের পর বাড়ি ফেরার পথে একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনের নেতৃত্বে আরও কয়েকজন পেছন থেকে ছুরিকাঘাত করে।

এতে আহত নুরুল হককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও বলেন, আমার বাবা নুরুল হক ও অভিযুক্ত ইয়াসিন দূর-সম্পর্কীয় নানা-নাতি। শিশুদের খেলাধুলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জোবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে। তার বাম হাতের বাহুর নিচে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছেন।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল আলিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন