• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রামুর লোকালয়ে ১৬ হাতি: বনে ফেরাতে গিয়ে আহত ৫

নিজস্ব প্রতিদেক / ১৫৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
মিঠাছড়ি এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতির দল।

সাইদুল ইসলাম:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতির দল। তাদের বনে ফেরাতে গিয়ে আহত হয়েছেন বিট কর্মকর্তাসহ পাঁচজন। শনিবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত হাতিগুলো দক্ষিণ মিটাছড়ির চেইন্দার লম্বাঘোনা পাহাড়ে অবস্থান করছে।

আহতরা হলেন- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা, বাপ্পি, সাইদুল হোসেনসহ আরও দুজন ইআরটি সদস্য।

পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, শনিবার ভোরে ১৬টি ছোট-বড় হাতির একটি দল দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চালায় বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।

জঙ্গল ঘন হওয়ায় তাদের বনে ফেরানোর চেষ্টা বার বার ব্যর্থ হয়। দুপুরে ফাঁকা গুলি করা হলে হাতির দল থেকে তিনটি হাতি বন বিভাগ ও ইআরটি সদস্যদের দিকে এগিয়ে আসে। এ সময় পালাতে গিয়ে পাঁচজন আহত হয়। হাতিগুলোকে বনে ফেরানোর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়াল আলম বলেন, খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে এসেছে। তাদের বনে ফেরাতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করা হয়। হয়তো সন্ধ্যার মধ্যে হাতিগুলো বনে ফিরে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন