• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নৌকার মনোনয়ন নিয়ে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত চেয়ারম্যান টিপু সুলতান

নিজস্ব প্রতিদেক / ৪৪৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী টিপু সোলতান।

নিজস্ব প্রতিবেদক:

হাজার হাজার নেতা-কর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী পুত্র চেয়ারম্যান টিপু সুলতান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেখতে হাজার হাজার নেতাকর্মী ভীড় করেন। এসময় সমবেত নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইতিপূর্বে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়।

পরে বুধবার রাতে ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সাথে দেখা করেন চেয়ারম্যান টিপু সুলতান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। ঢাকা থেকে কক্সবাজারে আসার সময় বিমানে তার সাথে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনসহ কক্সবাজারের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ছিলেন। টিপু সুলতান কক্সবাজারে পৌঁছলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় বিমানবন্দর প্রাঙ্গণ।

পরে তার বিশাল গাড়িবহরটি মিছিল সহকারে খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। সেখান থেকে খরুলিয়া বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ১৫ কিলোমিটার রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজারো উৎসুক জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে টিপু সুলতান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে পুনরায় ঝিলংজা বাসীর জন্য নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাকে আগের মতো দলমত নির্বিশেষে এক হয়ে ভোট দিয়ে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর মুখ উজ্জল করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

তিনি আরোও বলেন, ইতিমধ্যে ঝিলংজার ৮০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। এছাড়াও করোনাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় সবসময় আপনাদের পাশে দাড়িয়েছি। চেয়ারম্যান হিসাবে আমাকে খোঁজতে হয়নি, উল্টো আমিই আপনাদের খোঁজে নিয়েছি সব সমসয়। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করে ঝিলংজার সকল স্তরের জনগণের সেবা এবং অশমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিন।

চেয়ারম্যান টিপু বলেন, মনোনয়ন বোর্ডে দলীয় ৩ জন ব্যক্তি নৌকা প্রতীক চেয়েছেন। তার মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবার দোয়া ও আশীর্বাদ চাই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিনীত অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন