• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহেশখালীতে ক্ষেত নষ্ট করায় কলায় বিষ দিয়ে বানর হত্যা

নিজস্ব প্রতিদেক / ২৮১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
মহেশখালীতে বানর হত্যা। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

মহেশখালী সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালীতে কলায় বিষ মিশিয়ে একাধিক বানর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনটি মৃত বানর উদ্ধার করেছ বন বিভাগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে মহেশখালী উপজেলার পানিরছরা-বড়মহেশখালী সীমান্তের ভারিতিল্যা ঘোনা পাহাড়ের শেষ সীমানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. এরফান জানান, পাহাড়ের ঢালুতে লাউ ক্ষেতের পাশেই মৃত অবস্থায় বানরগুলো দেখতে পাওয়া যায়। পরে বন বিভাগকে জানানো হয়।

তিনি জানান, বুধবার (১৩ অক্টোবর) সকালে বন বিভাগের লোক এসে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দু’টিসহ তিনটি মৃত বানর উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজতালুক পাড়ার বাসিন্দা নাজমুলের লাউ ক্ষেতে বানরগুলো প্রায় সময় নেমে ক্ষেত বিনষ্ট করতো। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোনো এক সময় বিষ মিশ্রিত কলা রেখে যায়। বানরগুলো ওই কলা খেয়ে মারা যায়। পরে অন্য বানর যাতে না আসে এ জন্য খুঁটিতে মৃত বানর ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া বলেন, সন্ধ্যায় বানর হত্যার বিষয়টা শুনে আমরা আজ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃত তিনটি বানর উদ্ধার করি।

তিনি জানান, এ ঘটনায় আলাদা তদন্ত টিম করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন