• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

রামু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৪৫৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
প্রতীকি ছবি।

কক্সবাজার অফিস

কক্সবাজারের রামুতে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু স্থানীয় শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে ডুবে যায়। আধা ঘণ্টা পর তাঁরা ভেসে উঠে। তাঁদের দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম ও হাজী মোহাম্মদ হোসেন পুকুর থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে লাশগুলো দাফনের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন