• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

কক্সবাজার অফিস:
পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল (বালক-বালিকা অনুর্ধ্ব-১৫) টুর্নামেন্ট। শুক্রবার (১০ মার্চ) বিকালে সৈকতের কলাতলী পয়েন্টে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ বলেন, বীচ ফুটবলে ব্রাজিলসহ বিভিন্ন দেশ এগিয়ে গেছে। বাংলাদেশও এখন বীচ কেন্দ্রীক নানা আয়োজন করা হচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট করারও পরিকল্পনা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল আলম সিদ্দিকী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, উপ সচিব মোহাম্মদ ফজলে এলাহী, উপ পরিচালক এসআইএম ফেরদৌস আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী
দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলায় বালকদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ।

শনিবার (১১ মার্চ) সকালে কোয়ার্টার ফাইনাল এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন