• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

কক্সবাজারে ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি ও অব্যবস্থাপনার দায়ে জরিমানা

নিজস্ব প্রতিদেক / ১২৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

জয়নাল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগসহ নানান অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় দুইটি খাবার হোটেলকেও জরিমানার আওতায় আনা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া। অভিযানে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া।

অভিযান সূত্রে জানা গেছে- অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধ আমলে নিয়ে ঈদগাঁও বাস-স্টেশনস্থ আরাফাত ফার্মেসিকে ২০ হাজার, নুর জাহান ফার্মেসিকে ২০ হাজার, ঈদগাও মেডিকেল হাসপাতালস্থ ফার্মেসিকে ২০ হাজার এবং বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে ঈদগাও মেডিকেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে ঈদগাঁও বাস-স্টেশনস্থ হোটেল আয়োজনকে ৩ হাজার ও শেরাটন হোটেলকে ৪ হাজারসহ মোট এক লক্ষ সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল, কক্সবাজার জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন