• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

ফের ৪ কৃষক অপহরণের অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিদেক / ১২২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে আবারও ৪ জন কৃষক অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এসব কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।

রবিবার (৮ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত এসব কৃষককে অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও আব্দুল হাকিম।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, অপহৃত আব্দু সালামের ছোট ভাই মুন্সী রফিক তাকে ফোনে অপহরণের তথ্য জানানোর পর তিনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টায়) ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

স্বজনরা জানান, রাতে পাহাড় থেকে বন্য হাতির দল ভুট্টাক্ষেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টং ঘরে এসে ঘুমিয়ে ছিলেন কৃষকরা। সেখান থেকে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসীদল অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে গেছে। ক্ষেতে রক্তের দাগও দেখা গেছে।

চেয়ারম্যান মাহমুদ আলী জানান, পাহাড় ঘিরে সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান করছে। এর আগেও অনেককে অপহরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার বলেন, ‘পরিবারগুলোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলের আশেপাশে অভিযান শুরু করেছে।’

এর আগে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে ৩ দফায় ১২ কৃষককে অপহরণ করা হয়েছিল। যারা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছিলেন।

সর্বশেষ গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ জেলেকে অপহরণ করা হয়েছিল। যারা ৬ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ৩ দিন পর ছাড়া পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন