• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিদেক / ৮২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজার জেলার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলামের নির্দেশক্রমে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কপিল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন এর স্বাক্ষরিত ২০ই ডিসেম্বর একটি পেডে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে হাছিনা আক্তারকে আহবায়ক ও আরাফাত উর রহমান জিহান চৌধুরীকে সদস্য সচিব, মোঃ আবুল হাশেম ও আলী মর্তুজাকে যুগ্ন-আহবায়ক এবং ইমরান জাহেদ, সাইফুল ইসলাম, রোশনা আক্তার সুমা, শরীফ মাহমুদ শাওয়াল, মোহাম্মদ মাসেদুর রহমান, শামীম হাসানকে সদস্য করে ১০ জন বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সদ্য ঘোষিত জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের পারিবারিক সুরক্ষা আইন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন