• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

দন্ডপ্রাপ্ত ১০১ কারবারি : ১২ জনই বদির ভাই ও নিকটাত্মীয়

নিজস্ব প্রতিদেক / ১২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
আবদুল শুক্কুর, আবদুল আমিন, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে মাদক মামলার রায়ে ‘আত্মস্বীকৃত’ যে ১০১ জন ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে, তাঁদের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ৪ ভাইসহ ১২ জন নিকটাত্মীয় আছেন।

বুধবার (২৩ নভেম্বর) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।

মাদক মামলার রায়ে ১০১ আসামির প্রত্যেককে একবছর ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই ও নিকটাত্মীয় ১২ জনের মধ্যে আছেন আবদুর রহমান বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন ওরফে আমিনুল ইসলাম, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমান প্রমুখ। তাঁরা সবাই পলাতক রয়েছেন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা ব্যবসায়ীর ১ হাজার ১৫১ জনের তালিকায় ৭৩ জন প্রভাবশালী ইয়াবা গডফাদার আছেন। ৭৩ গডফাদারের তালিকার ৬৬ জনই টেকনাফের বাসিন্দা।

২০১৮ সালের ৪ মে থেকে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শুধু কক্সবাজার জেলায় ৪ নারীসহ ৩০২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে টেকনাফে মারা গেছেন ১৭৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন