• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সদর উপজেলা আ’লীগের সম্মেলন : সভাপতি মাদু, সা. সম্পাদক রেজা

নিজস্ব প্রতিদেক / ১১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কাফনের কাপড় পরে শুয়ে আছে নেতাকর্মীরা, ঘেরাও করে রাখে জেলা আওয়ামীলীগের কার্যালয়। এর আগে হিলডাউন সার্কিট হাউজে। একদফা কেন্দ্রীয় নেতাদের গাড়ী গতিরোধ করে রাখে বিক্ষুদ্ধ কর্মীরা। এসব নেতাকর্মীদের কাছে প্রশ্ন ছিলো কেনো এই অবস্থান?

অবশেষে তিনদফা বৈঠক শেষে ঘোষনা করা হয় সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি। যাতে সভাপতি মাহামুদুল করিম, সাধারণ সম্পাদক এডভোকের ছৈয়দ রেজাউর রহমান। অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী জসিমউদদীন কে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও ঘোষনা করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এর আগে শনিবার (১৯ নভেম্বর) সকালে কক্সাবাজার শহরের পৌর প্রিপের‍্যাটরি স্কুল মাঠে ৯ বছর অনুষ্ঠিত হয় সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন, এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আব্দু সবুর,সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,কানিজ ফাতেমা আহমেদ,। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন