• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

পিএমখালীতে পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
কক্সবাজার পিএমখালীর ছনখোলার ঘোনার পাড়ায় এভাবে বালি লুট চলছে।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলার ঘোনারপাড়া তেইনাকাটা) এলাকায় সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার সাথে জড়িতদের চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের  নির্দেশ দিয়েছে কক্সবাজার পরিবেশ আদালত। আগামী ২৫  আগষ্টের মধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালককে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ এহছানুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।

এবিষয়ে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নূরী বলেন, ৮ আগষ্ট একটি জাতীয় দৈনিকে পিএমখালীর পাহাড় কাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি বিচারকের নজরে আসে। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করেই স্বপ্রণোদিত আদেশটি দিয়েছে বিচারক।

তিনি  আরো বলেন, প্রতিবেদনে মাটি কেটে বিক্রি করা হচ্ছে তার সচিত্র প্রমান থাকলেও কে বা কারা বিক্রি করছে সেই বিষয়টি নেই। এটিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, পাহাড়ের কি পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নিরুপন করার নির্দেশ দিয়েছে  আদালত।

প্রশাসনিক কর্মকর্তা আরো বলেন,  এটির পরবর্তী তারিখ ২৫ আগষ্ট। এরমধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন:

পিএমখালীতে ৬ মাসে রক্ষিত বনের ৫ কোটি টাকার বালি লুট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন