• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারসহ ৩৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১২টায় কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনদ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেন নৌবাহিনীর ‘বানৌজা আলী হায়দার’ নামক জাহাজ।

সূত্রে জানা যায়, টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার খবরে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১জন শিশু। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন