• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে মোরশেদ আলি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলী পিএমখালী মাইছপাড়ার মৃত মাওলানা ওমর ফারুকের পুত্র।

নিহতের স্বজনরা জানান, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন জয়নালের পরিবারের ইজারা নিয়ে পরিচালনা করে আসছিলেন। কিন্তু এক পর্যায়ে একই এলাকার মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের পরিবারের লোকজন জোর করে দখল করে নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে। ইজারা পাওয়ার জন্য মোরশেদ আলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোরশেদ আলীর উপর হামলে পড়ে। তারা মোরশেদ আলীকে মাটিতে ফেলে উপর্যুপরি আঘাতের পর পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় গুরুতর আহত মোরশেদ আলীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উল গিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন