• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চকলেটের প্যাকেটে ইয়াবা পাচার : কলাতলীর সেই রাসেল ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২১৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
কলাতলীর আলোচিত ইয়াবা কারবারি রাসেল (গোল চিহ্ন)।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চকলেটের প্যাকেটে ইয়াবা পাচারকালে মো. রাসেল নামের এক মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ছয় হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবাসহ আটক কলাতলীর রাসেল।

 

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে চকলেটের প্যাকেটে বিশেষ প্রক্রিয়ায় পাচারকালে রাসেলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এবং একই এলাকার শামসুল আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাসেল জানান, জব্দ করা ইয়াবা মেরুল বাড্ডা এলাকায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন তিনি। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানান সুব্রত সরকার শুভ।

রাসেলের সহযোগী কলাতলীর তৌহিদ (গোল চিহ্ন)

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল ও ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন:

হোটেল থেকে পলায়ন: পরে কলাতলী আ.লীগ অফিসে জম্মদিন পালন ইয়াবা কারবারির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন