• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নারী মাদক চক্র থেমে নেই : প্রতিবাদ দিয়েই আড়ালের চেষ্টা

নিজস্ব প্রতিদেক / ২২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
কক্সবাজার লাইট হাউজ এলাকায় নারী মাদক কারবারি চক্রের সদস্য।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাইট হাউজের নারী মাদক কারবারিরা থেমে নেই। তারা কৌশলে নিজেদের মাদক কারবারির বিষয়টি প্রতিবাদ দিয়েই আড়ালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৪ মার্চ ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে ‘কক্সবাজার লাইট হাউজ এলাকায় স্বামী-স্ত্রী ও নারী মাদক কারবারি চক্র’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পরপরেই লাইট হাউজ এলাকায় তোলপাড় তৈরি হয়। সঠিক ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে ওই এলাকার সমাজ নেতাসহ অনেকেই প্রশংসা করেন। কিন্তু সংবাদটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে ওই এলাকার মাদক কারবারিরা।

সংবাদ বলা হয়েছিল- কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডস্থ লাইট হাউজ জামে মসজিদ। মসজিদের দক্ষিণ পাশে ছোট্ট একটি গলি। ওই গলিতেই রয়েছে বেশ কয়েকজন নারী মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে স্বামীর সহযোগিতায় চারজন নারী ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে জমজমাটভাবে। ইয়াবা ব্যবসা করে তারা কিনেছে জমিও। তৈরি করছে পাহাড় কেটে বহুতল ভবনও। মসজিদের পাশেই মাদক কারবার চালিয়ে গেলেও চুপ স্থানীয় সমাজ কমিটি। মাদক রোধে সমাজ ও মসজিদ কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এলাকাবাসীর।

এই মাদক চক্রে রয়েছে ওই গলির কাজল রেখা, আজিজা বেগম, হোসনে আরা ও হোসনে আরা’র স্বামী আয়ুব। তারাই মসজিদের পাশের গলিতে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। তাদের মাদক কারবারির কিছু ছবি ও ভিডিও প্রতিবেদকে কাছে সংরক্ষণে আছে।

এসব মাদক সিন্ডিকেটের বিষয়ে সংবাদ প্রকাশের ৯ মার্চ কক্সবাজারের স্থানীয় দৈনিক আপন কণ্ঠে সংবাদের প্রতিবাদ জানান তারা। প্রতিবাদে তারা মাদকসহ কোন অপরাধে জড়িত নেই বলে দাবী করেন। এমনকি তারা অত্যন্ত সাধারণভাবে জীবন যাপন করে আসছে, তাদের বিরুদ্ধে মিথ্য সংবাদ প্রকাশ করা হয়েছে, সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে তাদের বিষয়ে। এছাড়া সংবাদের পর তারা চরমভাবে মানসিক হেনস্থার শিকার হয় বলে প্রতিবাদে উল্লেখ করেন।

 মাদক কারবারিদের প্রতিবাদ।

কক্সবাজার লাইট হাউজ জামে মসজিদ কমিটির এক সদস্য বলেন- যাদের নামে সংবাদ প্রকাশ করা হয়েছে; তারা চিহ্নিত মাদক কারবারি এলাকার। দীর্ঘদিন ধরে এলাকায় তারা ইয়াবা বিক্রি করে যাচ্ছে প্রকাশ্যে। কেউ হেঁটে বিক্রি করে আবার কেউ বাসা বিক্রি করে। আবার অনেকেই কটেজ জোন এলাকায় গিয়ে বিক্রি করে। তাদের আশপাশের সবাই জানে তারা মাদক কারবারি।

মসজিদ কমিটির এই সদস্য আরও বলেন- সংবাদের পর তারা কয়েকদিন বেশ দৌড়ের উপরে ছিল। তাদের বিভিন্ন সহযোগিদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে সংবাদ বন্ধ করা যাবে। এমনকি তারা এলাকায় উশৃঙ্খল আচরণও করেন। সমাজ ও মসজিদ কমিটির লোকজনকে নিয়ে গালমন্দও করেন। এলাকায় তারা খুবই বেপরোয়া। মাদকের টাকায় তারা কাউকে তোয়াক্কাও করে না। প্রশাসন তদন্ত করলে তাদের ব্যবসা কি, এতো জমি ও দালান হঠাৎ কিভাবে হয়। বর্তমানে তারা কি করে। সমাজের পক্ষ থেকেও এসব মাদক কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে- মসজিদের দক্ষিণ পাশের গলিতে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে কাজল রেখা। রেখা ফজল মিস্ত্রির স্ত্রী এবং জেলা মহিলা দলের অন্যতম সদস্য বলে জানা গেছে। রেখার পুরো পরিবারেই মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। তার ভাই নুর নবী ছোটন ২৪ হাজার ইয়াবাসহ আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। কাজল রেখার অপর ভাই রন্টুও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধেও রয়েছে মাদকের মামলা। ইতিপূর্বে আটকও হয়েছিল রন্টু। অপরভাই জাবেদ শহরের চিহ্নিত ছিনতাইকারী। বর্তমানে জাবেদ পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- কাজল রেখা দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকায় অবস্থান করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। গলির মুখে তার রয়েছে একটি ছোট্ট দোকানও। দোকানে বসে ইয়াবা বিক্রি করছে দেদারসে। এছাড়া তার বাড়ি থেকেও নিয়মিত বিক্রি হয় ইয়াবা ট্যাবলেট। রেখার মাদক কারবারের বিষয়ে এলাকবাসীরা অবগত রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু তা প্রতিরোধে কেউ এগিয়ে আসছে না। ইতিমধ্যে মাদকের টাকায় ১০ লাখ টাকা খরচ করে জমিও কিনেছে রেখা। তৈরি করেছে বির্ল্ডিংও।

কাজল রেখার পাশেই অবস্থান আজিজা বেগম নামে আরেক নারীর। সে রোহিঙ্গা আজিজা হিসেবে এলাকায় বেশ পরিচিত। বহু বছর আগে মিয়ানমার থেকে টেকনাফে এসে হ্নীলায় বসবাস শুরু করে আজিজার পরিবার। এরপর আশ্রয় নেন কক্সবাজারের লাইট হাউজ এলাকায়। লাইট হাউজ জামে মসজিদের পাশের গলিতেই আজিজা বেগমের দুটি বহুতল ভবনের কাজ চলছে। স্বামী শিপনের সহযোগিতায় লাইট হাউজ এলাকায় মাদক কারবারে বেশ জনপ্রিয় আজিজা বেগম।

স্থানীয়রা জানিয়েছে- ওই গলিতে শীর্ষ মাদক কারবারি হিসেবে আজিজা বেশ পরিচিত। তার ব্যবসা চলছে জমজমাটভাবে। কোন কিছু তোয়াক্কা না করেই প্রকাশ্যে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে আজিজা। আজিজার ভাই আবু তৈয়বও একজন মাদক কারবারি। পুরো কটেজ জোনে বোনের ইয়াবা সাপ্লাই দেন আবু তৈয়ব। বোন থেকে ইয়াবা নিয়ে কটেজ জোনে রুম বয়দের মাধ্যমে ইয়াবা বিক্রি করান তৈয়ব। কমিশন ভিত্তিতে এসব ইয়াবা বিক্রি হয় বলে জানা গেছে।
আজিজা বেগম ও কাজল রেখা ছাড়াও একই গলিতে মাদকের বিস্তার গড়ে তুলেছে হোসনে আরা। হোসনে আরা ও তার স্বামী আয়ুব মিলেই কটেজ জোনে রমরমা ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

হোসনে আরা’র কয়েকজন প্রতিবেশি জানান, হোসনে আরা’র স্বামী আয়ুব একজন পেশাদার রিকশা চালক। কিন্তু এখন সে রিকশা চালায় না তেমন। স্বামী-স্ত্রী মিলেমিশেই লাইট হাউজ এলাকা ও কটেজ জোনে ইয়াবা বিক্রি করে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করলেও তাদের প্রতিরোধ করতে কেউ এগিয়ে আসে না। যার কারণে তাদের ইয়াবা কারবার দিনদিন বেড়েই চলছে এলাকায়। এমনকি মাদক ব্যবসা অব্যহত রেখে ভবনও তৈরি করেছে হোসনে আরা।

আরও পড়ুন:

কক্সবাজার লাইট হাউজ এলাকা : স্বামী-স্ত্রী ও নারী মাদক কারবারি চক্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন