• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

জাদিমুড়া ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৩০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে আব্দুল মোতালেব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মোতালেব জাদিমুড়া ক্যাম্পের বি/৪-ব্লকের আবুল কাশেমের ছেলে। সে ক্যাম্প সংশ্লিষ্ট রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

মঙ্গলবার ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে যায়। ঐ সময় ধাওয়া করে সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল মোতালেবের বিরুদ্ধে ক্যাম্প এলাকায় মাদক বেচা-কেনা, ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন