• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

কক্সবাজারে ৪ দিন ধরে পড়ে রইলো ভবঘুরের লাশ

নিজস্ব প্রতিদেক / ১৭৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের শহিদ মিনারের সামনে থেকে এনায়েত উল্লাহ প্রকাশ পাগলা এনায়েত (৪৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ দিন আগে কম্বল-কাঁথা মোড়িয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। সেই কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকলেও মারা যাওয়ার বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে লাশের দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেওয়া হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এনায়েত উল্লাহর লাশ উদ্ধার করা হয়। তিনি সৌদি আরবের মক্কায় অবস্থানরত কলিম উল্লাহ’র সন্তান।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, এনায়ত উল্লাহ ছিলেন ছিন্নমূল। তার আত্মীয়-স্বজন সৌদি আরবে থাকে। সে মিয়ানমারের বাসিন্দা। তার থাকার কোন নিদিষ্ট জায়গা না থাকায় মাঝে মধ্যে ফুটপাতেও ঘুমায়। দিনমজুর কাজ করেই জীবন চলে। সে ডেন্ডি (একধরণের মাদক) সেবনে আসক্ত ছিল। ডেন্ডি সেবনের পর অস্বাভাবিক আচরণ করায় তাকে অনেকে পাগলা এনায়েত বলে।

মৃত্যুর ব্যাপারে আরো জানতে এনায়ত উল্লাহর সাথে সু-সর্ম্পক থাকা ফুলের দোকান ‘রহিম পুস্প বিতান এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর মালিক আব্দুর রহিম এর সাথে কথা হলে তিনি জানান, গত ৪ দিন আগে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে এনায়ত তার কাছ থেকে রাতের খাবার খাওয়ার জন্য ১০০ টাকা নেন। আর ওই ফুলের দোকানের দেওয়া কাঁথা নিয়েই দৈনিক দেশ-বিদেশ পত্রিকার গেইটের পাশে ঘুমিয়ে পড়েন। এদিকে যে যার কাজে ব্যস্থ থাকায় ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও কেউ বুঝতে পারেনি সে মারা গেছে। লাশের দুর্ঘন্ধ ছড়ালে পরে ওই ফুলের দোকানের কর্মচারী নেজাম উদ্দিন কাঁথা টেনে দেখে এনায়েত উল্লাহ মরে পচেঁ গেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।

কক্সবাজার সদর থানার এসআই মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, এনায়ত উল্লাহ কিভাবে মারা গেছে এখনো বুঝা যাচ্ছেনা। লোকজন খবর দেওয়ার পরে তার লাশ উদ্ধার করা হয়। তবে লাশ দেখে বুঝা যাচ্ছে এটি বেশ কয়েকদিন আগে মারা গেছে। এই মুহুত্বে বড় কোন আঘাতে চিহ্ন দেখা যাচ্ছেনা। মৃত্যুর রহস্য জানতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। চলছে সিসিটিভি’র ফুটেজ নেওয়ার চেষ্টা।

এনায়তের পরিচয়ের ব্যাপারে তিনি জানান, এনায়ত উল্লাহর এখনো কোন আত্মীয় পাওয়া যায়নি। আলম নামে একজন দিনমজুরকে অনেকে তার খালাত ভাই হিসেবে জানে। এছাড়া অনেকে বলছেন চট্টগ্রামের সাতকানিয়ায় তার বউ-বাচ্চা রয়েছে। কিন্তু কেউ সঠিক ঠিকানা দিতে পারছেনা।

তবে সৌদি আরবে থাকা তার মা’ রাফিদা বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এনায়ত তাদের পালক সন্তান। গত ১৪-১৫ বছর আগে সৌদিআরবে কোন এক সমস্যার কারণে পুলিশের হাতে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তার এক বোন আছে বলে শুনা যায়। কিন্তু তার পরিচয় জানা যায়নি। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন