• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে বিছানায় দুই শিশু কন্যার লাশ: রশিতে ঝুলছে মা!

নিজস্ব প্রতিদেক / ২১২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
ঈদগাঁওতে মা ও মেয়েসহ তিনজনের মরদেহ উদ্ধার।

বিশেষ প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসে কক্ষের বিছানায় দু’শিশু সন্তানের লাশের সাথে মায়ের ঝুলন্ত মরদেহ পেয়েছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার পুলিশ মরদেহগুলোসহ বাড়িটি ঘিরে রেখেছে বলে জানিয়েছেন থানার ওসি মো. আবদুল হালিম। ওসি আরও জানান, সিআইডির ক্রাইমসিন টিম আসার অপেক্ষায় থানা পুলিশ রয়েছেন।

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত পাওয়া যায় তার স্ত্রী জিসান আক্তার (২৫)কে। বিছানায় পাওয়া যায় তাদের দু’মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিন (২)’র মরদেহ। বিকাল ৫টার দিকে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার নূর মোহাম্মদ জানান, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। বুধবার ( ২২ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন বলে জেনেছি। সন্ধ্যায় আমরা যখন পুলিশসহ ঘটনাস্থলে যায় তখনও শহিদুল হক কর্মস্থল থেকে ফিরেননি।

ওসি আবদুল হালিম জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে দু’শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখতে পায় রুমের দরজা ভেতর থেকে বন্ধ। রুমের খাটে দু’শিশুর মরদেহ পড়ে আছে আর মায়ের দেহটি ফ্যানের সাথে ঝুলানো ছিলো। কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো এখনো জানা যায়নি। বিষয়টি আবিস্কার করতে সিআইডির ক্রাইম টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসলে সবকিছু সুস্থভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।

স্থানীয় সূত্র জানায়, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্প সময়ে ব্যবসায় সফলতা পেয়ে তার পরিবার ভালোই চলতো। কিন্তু পরিবারে কোন ধরণের কলহ ছিলো এমনটি জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুললো শহিদুল হকের স্ত্রী। তবে, কি কারণে, কিভাবে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটলো এখনো তা স্পস্ট নয়।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক উপরে থাকেন। শহিদুলের শোবার ঘরেই মা-মেয়ের মরদেহগুলো দেখা যাচ্ছে। পুলিশকে মরদেহ উদ্ধার করতে না দিয়ে সিআইডির অপেক্ষা করছেন মেয়ের বাবার পরিবার।

তবে উল্লেখ করার মতো কোনো পারিবারিক কলহের কথা কেউ জানাতে না পারলেও এ ঘটনায় একটি রহস্য কাজ করছে বলে দাবী করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন