কক্সবাজারে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস ও পর্যটন মৌসুম ঘিরে কক্সবাজারে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে পর্যটন গলফ মাঠে মেলা উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মেলার চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাসেদ।
মেলার কো-চেয়ারম্যান শাহেদ আলী শাহেদ বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মেলা। কেউ বিধি অমান্য করলে মেলায় ঢুকতে পারবেন না। পর্যটকদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শতাধিক স্টলে।
উদ্বোধন অনুষ্ঠানে মেলার সদস্যসচিব ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, প্রধান সমন্বয়ক নাছির উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।