• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে গভীরসমুদ্র থেকে ৪৩ ডাকাত আটক করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিদেক / ২২৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার লাইট হাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে M V LADINDA নামক একটি স্ক্র্যাপ VESSELএ একদল ডাকাত ডাকাতি করছে এমন খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোন অভিযান চালিয়ে গভীর সমুদ্র এলাকা থেকে ২ টি বোটসহ ৪৩ ডাকাত আটক করে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় AHZ শিপিং এর একজন Agent কর্তৃক কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃকমান্ডার বিএন খন্দকার মুুনিফ তকি বলেন, কক্সবাজার লাইট হাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে AHZ শিপিং এর একজন Agent কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করা হয়। খবর পেয়ে বিষয়টি তদন্তের নিমিত্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ২ টি বোটযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে কোস্টগার্ডের একান্ত প্রচেষ্টার ফলে ডাকাত দল কে ধাওয়া করে ২ টি বোটসহ ৪৩ জন ডাকাতকে M V LADINDA জাহাজ হতে ডাকাতিকৃত বার্থিং হাউজার, স্টীলওয়ার রোপ ও অন্যান্য মালমালসহ আটক করা হয়।

আটককৃত ডাকাতরা সবাই চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা। জব্দকৃত মালামাল এবং আটককৃত ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন