ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান আপত্তিকর যে মন্তব্য করেছেন তা তিনি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।
আজ (সোমবার) বিবিসি বাংলাকে প্রতিমন্ত্রী বলেছেন, তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না। প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের পক্ষ থেকে কোনো চাপও নেই।
তিনি বক্তব্য দেওয়ার আগে তাকে ‘নোংরা ভাষায়’ আক্রমণ করে কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেন মুরাদ হাসান।
তিনি বলেন, আমার মেয়ের চেয়ে সে এক বছরের বড়। আমার কন্যার মতো বয়সী হয়ে যে নোংরা ভাষায় আমাকে নিয়ে ট্রল করেছে, সেটা তো কুচিন্তা। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে। তার সম্পর্কে সামাজিক মাধ্যমের অনেক ছবি আমার কাছে চলে এসেছে।