• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

কক্সবাজার মহেশখালী পাড়ার দীল মোহাম্মদ সহযোগিসহ ইয়াবা নিয়ে আটক

নিজস্ব প্রতিদেক / ৩০১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক দুই।

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হল- কক্সবাজার টেকনাফের মিঠাপানির ছড়া নুরুল হকের পুত্র তৈয়ব (৪০) এবং মহেশখালী ঠাকুর তলা এলাকা থেকে আগত কক্সবাজার শহরের ৯ নং ওয়ার্ডের মহেশখালী পাড়ার রিদুয়ানের পুত্র দীল মুহাম্মদ (৪০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, সংবাদ ছিল দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে লোহাগাড়া থেকে ঢাকা চট্টগ্রামে পাচার করছে একটি সিন্ডিকেট। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিস্থ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাস (নোহা) গাড়ীকে থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৩ ডিসেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন