• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

কলাতলীতে ১০ হাজার ইয়াবাসহ টেকনাফের হাসিম আটক

নিজস্ব প্রতিদেক / ২০৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক আবদুল হাসিম।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের কলাতলী রোডের লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেঁস্তোরার সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন আসামী আটকের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের কলাতলী রোডস্হ লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেস্তোরাঁয় সামনে রাস্তার ফুটপাত ওপর থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটক আসামী টেকনাফ সাবরাং ৭ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার রশিদ আহমদ এর ছেলে আবদুল হাসিম (৫০)।

আটককৃত আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন