• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দুটি ট্রলারসহ ১০ বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ মিয়ানমার

নিজস্ব প্রতিদেক / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের সেন্টমার্টিনে জলসীমা হতে দুটি মাছ ধরা নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেছেন ট্রলার মালিকরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বের মিয়ানমার জলসীমা হতে নুর আয়েশো বিবি ও মুজাহিরুল হক নামের ট্রলার দুটি আটক করে নিয়ে যায় তারা। এসময় ওই নৌকায় ১০ মাঝিমাল্লা ছিলেন বলে  জানিয়েছেন বোটের মালিক মো. আজিম।

তিনি আরও জানান, খবর পেয়ে আমি সেন্টমার্টিন কোস্টগার্ড ও বিজিবি বরাবরে লিখিত দরখাস্ত দিতে প্রস্তুতি নিচ্ছি।

ট্রলারে কোনো রোহিঙ্গা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আজিম  জানান, আমার বোটে ছয়জনের মধ্যে তিন রোহিঙ্গা ও নুরুল আমিনের বোটে চারজনই রোহিঙ্গা ছিল।

প্রতিনিয়ত মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় বলে জানান  মুজাহিরুল হক ট্রলারের মাঝি মোহাম্মদ আজিম।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কামান্ডার জানান, আমরা এখনো নিশ্চিত না, তবে তদন্ত করে দেখছি। বাকিটা কোস্টগার্ডদের মিডিয়া কর্মকর্তার কাছ থেকে জেনে নিলে ভালো হয়। সূত্র-যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন