• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে মাদকদ্রব্য অপরাধ দমনে ৩ ট্রাইব্যুনাল চালু ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী ‘নগ্ন’ হয়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয় : বিতর্কের জবাবে যা বললেন সিডনি সুইনি শুক্র-শনিবার ছুটিসহ উখিয়া টেকনাফে চাকরি দেবে ব্র্যাক এনজিও তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব কক্সবাজার সিটি কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত : অধ্যক্ষকে শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ কক্সবাজারের গর্বিত সন্তান ওয়াসিমা জান্নাতের এমবিবিএস পাস টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশে বড় রদবদল নিয়ে এসেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের মোট ৩১ জন কর্মকর্তা নতুন দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) কমান্ড্যান্ট, সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে এবং ওই পদে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয় বদলি করা হয়েছে।

এসবির অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন বদলির তালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন