ঈদগাঁওতে বনের জমিতে স্থাপনা উচ্ছেদ।
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে উচ্ছেদ অভিযান চালিয়ে ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ায় অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করেন ভোমরিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোছাইন খান রনি।
তিনি বলেন, শিয়াপাড়া এলাকায় পুরাতন জবর দখলকৃত জায়গায় নতুন করে ঘর ও ইমারত নির্মাণকালে পর পর দুইটি অভিযানের মাধ্যমে সরকারি বনভূমির ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়।