• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে জাল বসানোকে কেন্দ্র করে লাঠির আঘাতে জেলে খুন

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
নিহত আব্দু রহিম।

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে নদীতে জাল বসানোকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবদুর রহিম (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুটোয় মহুরীঘোনার দক্ষিণ পার্শ্বে ঈদগাঁও নদীতে এ ঘটনা ঘটে। পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুর রহিম একই ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট ৭নম্বর ওয়ার্ডের মৃত আবু আহমদের পুত্র।

নিহতের বড় ভাই মোস্তফা কামাল জানান, দুপুর দেড়টার দিকে আবদুর রহিম নৌকা নিয়ে ঈদগাঁও নদীতে মাছ ধরতে গেলে জাল বসানোকে কেন্দ্র করে অপর জেলে মো. আমান উল্লাহর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমান উল্লাহ তার হাতে থাকা লাঠি নিয়ে আবদুর রহিমের মাথায় উপর্যুপরি আঘাত করলে আবদুর রহিম নৌকার ওপর লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আবদুর রহিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিমের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আবদুল হালিম বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন