• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে শনিবার বাংলাদেশে পা রাখছে পাকিস্তান

নিজস্ব প্রতিদেক / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বিশ্বকাপে যে গতিতে এগিয়ে চলছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, তাতে ফাইনালে যাওয়া তো বটেই, শিরোপার জোর দাবিদারই হয়ে দাঁড়িয়েছিল দলটি। তবে সেই ফাইনালে যেতে পারেনি পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হয়েছে বাবর আজমদের এবারের বিশ্বকাপ যাত্রা। যেহেতু ১৪ নভেম্বরের মেগা ফাইনালে পৌঁছাতে পারেনি পাকিস্তান, সেজন্য বাংলাদেশ সফরে আসতে আর দেরি করতে চায় না দলটি।

১১ নভেম্বর অজিদের কাছে হেরে ১২ তারিখ বিশ্রাম শেষে ১৩ নভেম্বর (শনিবার) বাংলাদেশে আসছে বাবর আজমের দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সকাল ৮টার দিকে ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বললেন, ‘আগামীকাল সকাল ৮টা ১০মিনিটে এমিরেটস এয়ারলাইন্স যোগে দুবাই থেকে ঢাকা পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।’

২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

তার আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। সূত্র-ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন